Sunday 31 May, 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ

23 September, 2024 9:35:33

কুমিল্লা প্রতিনিধি –

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. হায়দার আলী। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। গতকাল রবিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়োগের শর্তে বলা হয়, ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি বা চ্যান্সেলর প্রায়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। নতুন ভিসিঅধ্যাপক হায়দারআলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকসে অনার্স এবং মাস্টার্স এবং জাপানের তায়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এর আগে চেয়ারম্যান হিসেবে ঢাবির সিএসই বিভাগে দায়িত্ব পালন করেন। প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস, এমএসএস এবং পিএইচডি ডিগ্রি এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি এর আগে বিভাগের চেয়ারম্যান হিসেবে প্রায় ১২ বছর, ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০