নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নাঙ্গলকোটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট - লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ।
শনিবার দিনব্যাপী উপজেলার ঢালুয়া ইউনিয়ন-সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে তিনি কুমিল্লা-১০ আসনের (নাঙ্গলকোট-লালমাই) ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল মান্নান,বিএনপি নেতা খন্দকার আবুল বাশার বাবুল,উপজেলা ওলামাদল আহ্বায়ক মাওলানা নুরুল হক মাহদী,বিএনপি নেতা বেলাল হোসেন, ইউনিয়ন জিয়া মঞ্চ আহ্বায়ক আব্দুল মতিন,যুবদল নেতা আবু তাহের, ওমর ফারুক, কাউসার,জাকির হোসেন, খোকন গাজী। ছাত্রনেতা শাহাদাত,সালাউদ্দিন-সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.