চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি-
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় উপজেলার বাতিসা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ডেভিড। প্রধান বক্তা ছিলেন বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক কাজী ফরহাদ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা কৃষকদল সাধারন সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া জসিম।

সোমবার বিকেলে একতা বাজারে আয়োজিত অনুষ্ঠানে বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ দিপু এবং ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম ভূঁইয়া, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, মোঃ সবুজ, মোঃ মোজাম্মেল, মোঃ নাজমুল, মোঃ মোরশেদ, মোঃ ইদ্রিস, মোঃ বাপ্পি ভূঁইয়া, বাতিসা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, ২নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আব্দুল মান্নান মুনাফ, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম, কনকাপৈত ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন(ছুট্টু), ৩নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আবুল হাসেম, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলে যুগ্ম আহবায়ক মোঃ রাজা মিয়া, ১নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ শাহিন, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা ফরিদ খান, শিফাত হোসেন, বাতিসা ইউনিয়ন ছাত্রদল নেতা শাহিন, নোমান, সাইফুল, রাকিব, সাইফুল, এমরানসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক সম্মেলন ১নং ওয়ার্ডে মোঃ মাছুম বিল্লাকে সভাপতি, মোঃ ইদ্রিসকে সাধারন সম্পাদক, ২নং ওয়ার্ডে মোঃ মোরশেদকে সভাপতি, মোঃ ইউনুছ দিপুকে সাধারন সম্পাদক, ৩নং ওয়ার্ডে মোঃ রাজা মিয়াকে সভাপতি, মোঃ শাহাদাত হোসেনকে সাধারন সম্পাদক করে স্বেচ্ছাসেবকদলের কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.