চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।
ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের ১৪নং আলকরা ইউনিয়নের পদুয়া বাজারে অবৈধ মাদকদ্রব্য ৭২০ বোতল ফেন্সিডিল, ০১ টি কাভার্ডভ্যান গাড়ী উদ্ধার সহ ০২ জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ নাজিম উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে (০৩জুলাই) রাত ০১.২৫ মিনিটের সময় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে ১৪নং আলকরা ইউপিস্থ পদুয়া বাজার নামক স্থানে পাকা রাস্তার উপর হতে একটি কাভার্ডভ্যানে (রেজিঃ নং-ঢাকা মেট্টো-ট-১৩-০৪৫৩) তল্লাশি চালিয়ে ০৬টি চটের বস্তায় রক্ষিত ৭২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমান সিকদার এর ছেলে ড্রাইভার বাবুল সিকদার (৪০) ও চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মোঃকাশেম এর ছেলে হেলপার মোঃ সাদেক (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.