নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি -
এগিয়ে যাই পরিবর্তনের লক্ষ্যে এই প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাতের নেতৃত্বে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে (রাইড ফর চেঞ্জ) মোটর শোভাযাত্র শনিবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
মোটর শোভাযাত্রা নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি মডেল হাইস্কুল থেকে শুরু হয়ে জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ, ঢালুয়া, ঝাটিয়াপাড়া, বাঙ্গড্ডা, ভুশ্চি, বাগমারা ও লালমাই পথসভা করে হরিশ্চর গিয়ে শেষ হয়।
রাইড ফর চেঞ্জ মোটর শোভাযাত্রায় বিভিন্ন পথ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, নাঙ্গলকোট-লালমাইয়ের জনগণকে আশ্বত্ব করতে চাই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছি। লড়াই-সংগ্রামের ফলে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এবং পালিয়ে গেছে। আমিরে জামায়াত বলেছেন, আমাদেরকে আরেকটি লড়াই করতে হবে। সেই লড়াইটি হচ্ছে দূর্নীতির বিরুদ্ধে লড়াই। আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নাঙ্গলকোট এবং লালমাই থেকে দাঁড়িপাল্লার প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে সেই লড়াইয়ে নাঙ্গলকোট এবং লালমাইবাসী শামিল হবে ইনশাআল্লাহ। নাঙ্গলকোট এবং লালমাইবাসীকে আশ্বস্ত করতে চাই, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টের উন্নয়নে, শিক্ষা ব্যাবস্থা উন্নয়নে, স্বাস্থ্য সেবার উন্নয়নে, কৃষি ব্যাবস্থার উন্নয়ন এবং সমাজকে বেকার মুক্ত করার জন্য উন্নত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দেশে এবং বিদেশে চাকুরির ব্যাবস্থাসহ সামগ্রিক উন্নয়নে নাঙ্গলকোট ও লালমাইয়ের মাটি এবং মানুষের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে যে প্রতিহিংসাপরায়ন রাজনীতি রয়েছে তার মূল উৎঘাটন করে একটি আদর্শবাদি রাজনীতির অভ্যুত্থান ঘটিয়ে একটি নতুন নাঙ্গলকোট এবং লালমাই গঠনের মাধ্যমে জনগণের আকাঙ্খিত সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত নতুন একটি নাঙ্গলকোট এবং লালমাই আমরা গড়ে তুলবো। ইনশাআল্লাহ। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি মানুষ বলছে এবং তাদের কন্ঠে ধ্বনিত হচ্ছে, তারা আওয়ামীলীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে। তারা এখন দাঁড়িপাল্লা প্রতিকের জামায়াতের ইসলামীর শাসন দেখতে চায়। কারণ তারা দেখেছে, জামায়াতে ইসলামী দূর্ণীতি, চাঁদাবাজি, মাদক এবং ইভটিজিংয়ের সাথে যুক্ত নয়। জনগণের প্রত্যাশিত দূর্ণতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সন্তানদের জন্য বাসযোগ্য জনপদ গড়ে তুলতে এবং এলাকার উন্নয়নে যেন ভূমিকা পালন করতে পারি। সে জন্য দাঁড়িপাল্লা প্রতিকে আপনাদের ভোট চাই।
জামায়াতে ইসলামীর রাইড ফর চেঞ্জ মোটর শোভাযাত্রায় হাজার-হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ড. দেলোয়ার হোসাইন, লালমাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম সরওয়ার, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা ইউছুফ আলী, সেক্রেটারী মাওলানা নুুরুল ইসলাম হাছান, সহকারি সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার, শিক্ষা ও ক্রীড়াবিদ এস এম আমিনুল হক মাওলা, ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরাম সভাপতি জগলুল আকবর শিপন, সেক্রেটারী অ্যাডভোকেট শরীফ খন্দকার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, পেরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক সাংবাদিক শহীদ উল্লাহ মিয়াজী, বাঙ্গড্ডা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক রফিকুল ইসলামসহ নাঙ্গলকোট এবং লালমাই উপজেলা, বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ ।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.