নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটের পৌর সদরে অবস্থিত মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো: বশিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ নাঙ্গলকোট পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, মাদ্রাসা গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ও নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য আহসানুজ্জামান খান তুষার, নাঙ্গলকোট সরকারি কলেজ মসজিদ খতিব মাওলানা রোকন উদ্দিন।
মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওঃ মো: রাশেদ হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা মো: মজিবুল হক।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা মো: মজিবুল হক।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.