নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি -
ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে শুক্রবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ছোট স্বাঙ্গীশ্বর গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ঘরের চালা তছনছ হয়ে গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ওই প্রবাসীর শিশু সন্তান-সহ পরিবারের লোকজন। পার্শ্ববর্তী কবির আহম্মেদের বটগাছ পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
ভূক্তভোগীরা বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন থেকে কেটে নেয়ার অনুরোধ করলেও মালিক কবির আহম্মদ গাছটি না কাটায় এমন ক্ষয়ক্ষতি হয়েছে।
কবির আহম্মদ বলেন, বটগাছটি অনেক পুরানো, প্রাকৃতিক দূর্যোগে গাছটি ভেঙ্গে নাছিরের উঠানে পড়েছে। আমরা নিজ উদ্যোগে গাছটি সরানোর ব্যবস্থা করছি।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.