নাঙ্গলকোট প্রতিনিধ-
কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাছান অনির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে অনির নেতৃত্বে যাদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে অপপ্রচার করা হয়েছে তারা ওই ঘটনায় অনির কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।
অনির নেতৃত্বে হামলা করে আহত করা হয়েছে বলে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে ফয়সাল ও জাবেদ বলেন, আমাদের শ্রেণীকক্ষে বেঞ্চে বসাকে কেন্দ্র করে একই শ্রেণীর সহপাঠিদের সঙ্গে ক্ষুদ্র বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে হামলার কোন ঘটনা ঘটেনি।
একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনির নেতৃত্বে হামলায় যারা অংশগ্রহণ করেছে বলে প্রচার করা হয়েছে তাদের মধ্যে সিফাত বলেন, আমাদের সহপাঠিদের সাথে হাতাহাতি হয়েছে, ঘটনায় কেউ আঘাত প্রাপ্ত হয়নি এবং এখানে কোন রাজনৈতিক ইস্যু ছিল না।
কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাছান অনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অপপ্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কলেজের সাধারণ শিক্ষাথীদের অধিকার ও বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ করায় কলেজ অধ্যক্ষের প্রতিহিংসার শিকার । শিক্ষাথীদের মধ্যে যে তুচ্ছ ঘটনা ঘটেছে ওই দিন ঘটনার সময় আমি কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলাম না। আমাকে ও বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় আমি তার তীব্র নিন্দা জানাই।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.