নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি -
কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগ বৃহস্পতিবার চলতি এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পৌর সদরের দুটি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের অভিভাবক কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশনা ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পানি বিতরণ অনুষ্ঠানে ছাত্রদল নেত্রীবৃন্দ বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজকের এই আয়োজন। অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে নিরলস ভাবে কাজ করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী আলী হোসাইন টিপু, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামরুল, নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউল হক, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু ফয়সাল মনির প্রমুখ।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.