নাঙ্গলকোট প্রতিনিধি-
নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ, স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম চৌধুরী'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সামছুউদ্দিন কালু,এআইপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল মালেক, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান বাবলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র্যালি করা হয়।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.