নাঙ্গলকোট প্রতিনিধি:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট "এসএসসি" পরীক্ষায় কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রবেশ করায় বাঙ্গড্ডা গ্রামের লোকমান হোসেনের ছেলে আবু সালেহ নাঈমকে (১৮) পাবলিক পরিক্ষাসমূহ অপরাধ আইনে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও বাঙ্গড্ডা বাদশা মিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় ও কলেজে’র রেজিস্ট্রেশনকৃত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম ভূঁইয়াকে পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রে উপস্থিত হয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন এ অর্থদণ্ড ও বহিস্কার আদেশ প্রদান করেন।
বাঙ্গড্ডা বাদশা মিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপন বলেন, বহিস্কৃত আরিফুল ইসলাম ভূঁইয়া ইক্বরা মডেল স্কুলের শিক্ষার্থী। যেহেতু ওই স্কুলের শুধুমাত্র পাঠদানের অনুমতি আছে, পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নেই। ফলে তারা আমাদের স্কুল থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে, সে সূত্রে আরিফ আমাদের শিক্ষার্থী।
বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র সচিব ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, দুপুরে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রে এসে অবৈধ ভাবে কেন্দ্রে প্রবেশ করায় আবু সালেহ নাঈম নামে বাঙ্গড্ডা গ্রামের এক ছেলেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিস্কার করে।
তাজুল ইসলাম
নাঙ্গলকোট প্রতিনিধি,
মোবাইল: ০১৭১৫২৫২৩২৫
তারিখ: ২৫-০২-২০২৪ইং।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.