
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা উত্তর পাড়া কসাই (গোস্ত দোকানদার) বাবুলের মেয়ে মরিয়ম আক্তার (৬) পুকুরে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মরয়ম আক্তার অন্য শিশুদের সাথে বাড়ির পাশ্বে খেলতে যায়, খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। মরয়মকে দেখতে না পেয়ে অন্য বাচ্চারা তার বাড়িতে এসে জানালে স্বজনেরা তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। মরয়ামকে কেথায়ও না পেয়ে তার স্বজনরা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার (১৬ জুন) সকালে বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে সন্দেহ মূলক খোজাখুজি করলে তার মরদেহ ভেসে উঠে। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মরয়মের মৃত্যু নিয়ে কোন অভিযোগ নেই বলে জানান মরিয়মের পরিবার।
মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি জেনেছি। এবং থানায় অবগত করেছি।
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ উপ-পরিদর্শক নিশাত বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। নিশাত বড়ুয়া বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.