মোঃসাইফুল ইসলাম,নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোট পৌর যুবলীগের উদ্যোগে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ বৃহস্পতিবার সকালে পৌর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিনের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগ নেতা শাহজাহান, মোহাম্মদ রনি, মহিন উদ্দিন, মামুন, শাহাব উদ্দিন, মিন্টু, মসু, রবিন, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান, জাকির হোসেন, সোহাগ সহ পৌর যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য, জ্বালাও- পোড়াও, ভাঙচুর ও সহিংসতায় মেতে উঠেছে। তারা যেন কোন ভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাঁধাগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.