নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ঈদ পুর্নমিলনী ও আলোচনা সভা শনিবার দুপুরে আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা বিএনপি আহবায়ক আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, জহিরুল কাইয়ুম ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহিদ উল্লাহ, মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, মাস্টার আব্দুস সাত্তার স্বপন, পেরিয়া ইউনিয়ন সভাপতি এডভোকেট আবুল বাশার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা কবির খান, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.