নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি -
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা রবিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা মুখ্য সংগঠক মাসুম বিল্লাহ, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দীন, মৌকরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু।
এছাড়াও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.