
নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে ভোলাইন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষ দিন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ১ ঘন্টা বিলম্বে কেন্দ্রে আসায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীরা হলেন, উপজেলার আদ্রা গ্রামের জয়নাল আবেদিনের পুত্র ভোলাইন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী নাইমুল ইসলাম এবং পুজকরা গ্রামের জসিমের পুত্র পুজকরা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী হাবিবুর রহমান।
এ ব্যাপারে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থী নাইমুল ইসলাম ও হাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখা কারণে পদার্থবিজ্ঞান বিষয়টি স্থগিত হয়েছে, পরবর্তীতে কোন দিন পরীক্ষাটি হবে এটা আমরা জানতাম না, বিদ্যালয় থেকে সকাল ১০.১৫ মিনিটে ফোন দেয়ায় আমরা জানতে পারি আজকে পরীক্ষা। তারপর দ্রুত আমরা পরীক্ষার উদ্দেশ্যে রওনা হলেও পৌছাতে আমাদের ১ ঘন্টা বিলম্ব হয়ে যায়। এজন্য আমাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।
পুজকরা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম চৌধুরী বলেন, আমি বিদ্যুতহী সদস্য আব্দুল্লাহর মাধ্যমে পরীক্ষার্থী হাবিবুর রহমানের বাড়িতে খবর পাঠিয়েছি, এরপরও তারা ১ ঘন্টা পর কেন্দ্রে পৌছে। পরীক্ষার দীর্ঘ সময় অতিক্রম হওয়ায়, নৈবক্তিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় কেন্দ্র সচিব তাদের কেন্দ্রে প্রবেশ করতে নিষেধ করেছে।
ভোলাইন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় মোখা কারণে স্থগিত পরীক্ষা ২৭মে অনুষ্ঠিত হবে সকল শ্রেণীকক্ষে গিয়ে ঘোষণা দিয়েছি। আজকে পরীক্ষা চলাকালীন তারা দু’জন অনুপস্থিত থাকায় আমরা বিভিন্ন মাধ্যমে ও মোবাইল ফোনে যোগাযোগ করে খবর পাঠিয়েছি। এরপরও তারা ১ ঘন্টা পর কেন্দ্রে এসেছে। তখন আর পরীক্ষায় অংশ গ্রহণ করার কোন সুযোগ ছিল না।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.