নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি -
কুমিল্লার নাঙ্গলকোটে রওশন - রফিক একাডেমীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান রবিবার বিকেলে রওশন রফিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত ভূতাপেক্ষা সচিব আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জামান'স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বশিরুজ্জামান, ডা: মোস্তফা কামাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রওশন - রফিক একাডেমীর নির্বাহী সদস্য আবু তৈয়ব মজুমদার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.