নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি'র মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ও বন্যা দুর্যোগের সময় সংবাদ প্রচার এবং প্রশাসনকে পাশে থেকে সহযোগিতা করায় নাঙ্গলকোট প্রেস ক্লাব সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। ভবিষ্যতেও সংবাদকর্মীরা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বারী উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মাস্টার সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঈম উদ্দিন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিগত সময়ে এবং দেশের বিশেষ পরিস্থিতিতে ও বন্যা দুর্যোগে সংবাদ প্রচার এবং প্রশাসনকে পাশে থেকে আপনারা যে সহযোগিতা করেছেন তা প্রশংসা পাওয়ার দাবিদার। আপনারা আমাদের ভুল গুলো যেমনি ভাবে লিখবেন, আমাদের ভাল কাজের ক্ষেত্রেও সহযোগীতা করবেন। আমরা এ দেশকে আর পেছনে নিয়ে যেতে চাই না, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.