নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক সময়ের দর্পন পত্রিকা সম্পাদক এ.এফ.এম শোয়ায়েব (৫২) আর নেই। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ দিন যাবৎ তিনি শারীরিক বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক এ.এফ.এম শোয়ায়েব চাটিতলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য ও চাটিতলা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চাটিতলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুম সাংবাদিক এ.এফ.এম শোয়ায়েবকে নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এ.এফ.এম শোয়ায়েবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক অর্থন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এম.পি, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এম.পি, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভঁূইয়া বাছির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন, বাংলাদেশ আওয়ামীলীগ নাঙ্গলকোট উপজেলা আহবায়ক
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.