প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা যুব লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আব্দুর রহিম বাবলু
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ কর্তৃক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুব লীগের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী যুবলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার লোটাস চত্বরে সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুপ ভুইয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.