নাঙ্গলকোট প্রতিনিধি
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আগামী ৫ অক্টোবর রোড মার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার উদ্যোগে শনিবার সকালে নিজ কার্যালয়ে সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সায়েদুল হক, সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, মাজহারুল ইসলাম ছুফু, কলিম উল্লাহ,বিএনপি নেতা মফিজুর রহমান ডিলার,শহীদ উল্লাহ কাশেম, আবুল কালাম, মোশারফ হোসেন মশু,স্বেচ্ছাসেবক দলনেতা অধ্যাপক খোরশেদ আলম, আজিম উদ্দিন মাসুদ,ইসরাফিল খান, ইউসুফ কমিশনার, যুবদল নেতা আলা উদ্দিন মাহমুদ কিরণ, ডাঃ বাহার, সাবেক ছাত্রনেতা সেলিম জাহাঙ্গীর মন্টু সহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে ৫ অক্টোবর রোড মার্চ সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নজির আহাম্মদ ভূঁইয়ার নিজ বাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আমির হামজা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ ভূঁইয়া,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক জহিরুল কাইয়ুম,বিএনপি নেতা এড. আবুল বাশার, মশিউর রহমান মানিক, শফিকুর রহমান , মামুন, আরিফুল আলম নোমান, হায়াতুন্নবী,জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, পৌর যুবদল নেতা আবদুস সাত্তার, উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান বাচ্চু, উপজেলা মৎস্যদল আহবায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, সদস্য সচিব ইয়াসিন,পৌর কৃষকদল সভাপতি নুরুল আমিন, শ্রমিকদল সভাপতি মাহবুব, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, সাদ্দাম হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.