মো. তাজুল ইসলাম -
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন আ হ ম মুস্তফা কামাল লোটাস , দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার । রোববার দুপুরে নঈম নিজাম, শাহজাহান মজুমদার নিজ নিজ সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে লোটাস কামালের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই- এ তিনটি উপজেলা নিয়ে কুমিল্লা-১০ সংসদীয় আসন ঘটিত। এই আসনের বর্তমান এমপি অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল লোটাস । এর আগে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমানে এই আসনের ভোটার ৭ লাখ ৩৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে সদর দক্ষিণ উপজেলায় ২ লাখ ১২ হাজার ৬৬ জন, লালমাই উপজেলায় ১ লাখ ৭১ হাজার ২৫০ জন এবং নাঙ্গলকোট উপজেলায় তিন লাখ ৫১ হাজার ২১৩ জন ভোটার রয়েছেন। এ আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ৩ লাখ ৮০ হাজার ৭৬৯ জন এবং নারী ৩ লাখ ৫৩ হাজার ৭৫৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন পাঁচজন। এ আসনে সদর দক্ষিণ উপজেলার ৭টি, লালমাই উপজেলার ৯টি ও নাঙ্গলকোটের ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে।
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল,
উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা ।
৬০/বি,পুরানাপল্টন,ঢাকা-১০০০,মোবাইল:০১৭১৫২৫২৩২৫,ইমেইল:sangbadprotikhan1@gmail.com
www.sangbadprotikhan.com
Copyright © 2026 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.