নাঙ্গলকোটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার (লাকী)র সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদ খতিব প্রমুখ।
বক্তারা আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও নাঙ্গলকোট উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, কৃষিজমির মাটিকাটা বন্ধ, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে কার্যকরী ভূমিকা গ্রহণের বিষয়ে আলোচনা তুলে ধরেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
