চৌদ্দগ্রামে আ’লীগের তিন প্রার্থীর সমর্থনে যুবলীগ নেতা আলমগীরের শোডাউন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল(আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসহাক খাঁন (বই) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজেরা আকতার ববি(কলস) সমর্থনে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে আয়োজিত শোডাউনে উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোডাউনটি কাদৈর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে ব্র্যাক অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ৫ জুন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন, ঐদিন ভোর থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আনারস, বই ও কলস মার্কায় ভোট দিয়ে প্রার্থীদের বিজয়ী করার জন্য সাধারন ভোটার ও নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
