নাঙ্গলকোটের কৃতি সন্তান সৈয়দ মনসুর মোস্তফা আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত

4 June 2024, 6:17:35

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের কৃতি সন্তান সৈয়দ মনসুর মোস্তাফা গত ২ জূন আইএফআইসি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন৷

উল্লেখ, আইএফআইসি ব্যাংক বাংলাদেশের সংখ্যায় বৃহত্তম ব্যাংক এবং দেশের সরকারি -বেসরকারি ব্যাংক হিসেবে ৪৭ বছর ধরে সেবা প্রদান করে আসছে। পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সুবিধাকে সহজ ও সাবলিল করার জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কয়েক দশক ধরে৷ নাঙ্গলকোট উপজেলায় আইএফআইসি ব্যাংকের তিনটি ব্র্যাঞ্চ /আউটলেট রয়েছে নাঙ্গলকোট, হাসানপুর -ঢালুয়া ও ভোলাইন বাজারে৷ এছাড়া নিকটস্থ সব জায়গা থেকে আইএফআইসি ব্যাংকের আউটলেট থেকে ওয়ান স্টপ সার্ভিস গ্রহণ করা যায়৷

জনাব সৈয়দ মনসুর মোস্তাফা শিক্ষাজীবনে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তাঁর এই নতুন দায়িত্ব অর্জনে নাঙ্গলকোটের জনগণ উচ্ছ্বসিত এবং গর্বিত৷

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.