২০ দিনেও খোঁজ মিলেনি নাঙ্গলকোটের বৃদ্ধা আমেনা বেগমের
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
দীর্ঘ ২০ দিনেও খোঁজ মিলেনি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের বিরুলী গ্রামের মজুমদার বাড়ির বৃদ্ধা আমেনা বেগমের (৬৫)। বৃদ্ধার স্বজনেরা তাকে খুঁজে না পেয়ে দিশেহারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়নের বিরুলী মজুমদার বাড়ির আট সন্তানের জননী বৃদ্ধা আমেনা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। গত ৮ জুন শনিবার সকাল ১১ টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় আমেনা বেগম। ইতিমধ্যে তার সন্তান ও স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা দিশেহারা।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৭জুন) নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেছে আমেনা বেগমের স্বজনরা। নাঙ্গলকোট থানার সাধারণ ডায়েরি নং ১২৯২। আমেনা বেগমের সন্ধান পেলে ০১৬২০ ৬৫১০৩২ , ০১৮৪২ ৫৫৩৩৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধার খোঁজে ইতিমধ্যে বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। উনাকে খুঁজে পেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
