চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মেদের ৮৬তম জন্মদিন পালিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি(জাফর) এর প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ৮৬তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি। সোমবার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়িতে কাজী জাফর আহমেদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও মধ্যাহ্ন ভোজে পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মোঃ নাহিদ। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুর হোসেন নুরু, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল, উপজেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি জাকির হোসেন, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাহাবুবুর রহমান, লুৎফুর রহমান, আবু রশিদ, ককনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কাজী জাফর, বাহার মজুমদার, উজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জামাল হোসেন মেম্বার, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নাসির উদ্দিন ভূঁইয়া, ওবায়দুল হক পাটোয়ারী, এয়াকুব মোল্লা, মাহমুদ ভূঁইয়া, অলিউর রহমান পাটোয়ারী, মোঃ খোকন, ফারুক ভূঁইয়া, মাইদুল হোসেন, নুরুল আমিন, ছেরু মজুমদার, গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জানে আলম দোভাষী ও শাহিন মিয়া প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
