কুমিল্লায় কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

3 July 2024, 1:03:06

কুমিল্লা প্রতিনিধি-

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. মেহেদী হাসান (৩০)। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মো. ইলিয়াছ শেখের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের নোয়াবাজার এলাকায় ঢাকামুখী দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মো. মেহেদী হাসান নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.