আই এফ এস এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
তোমাদের আগামীর পথ চলায় আমরাও হতে চাই প্রভাবক এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে আই এফ এস এর উদ্যোগে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার বিকেলে নাঙ্গলকোট সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আইএফএস সভাপতি মোঃ বশিরুজ্জামান এর সভাপতিত্বে সংগঠনের মুখপাত্র এস এম আমিনুল হক মাওলা ও আফজাল হোসাইন মিয়াজির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম ছুফু চেয়ারম্যান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঙ্গড্ডা ইকরা মডেল স্কুল প্রধান শিক্ষক মাওলানা এ বি এম আবুল কাশেম, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির আহমদ, ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাহিনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অহিদুর রহমান, সিজিয়ারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, মাস্টার কাজী মোজাম্মেল, মাস্টার মোস্তফা কামাল, আবু তৈয়ব মজুমদার,ওমর ফারুক মিয়াজী প্রমূখ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, এইচএসসির এক সেট করে বই, অভিভাবক ও শিক্ষকদের মাঝে মিষ্টি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
