জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

19 May 2023, 9:24:56

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টা থেকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এ ফল জানা যাচ্ছে।

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nu>space>athnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফল পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৫ মে-এর মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ‘Yes’ অপশন সিলেক্ট করতে হবে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। আগামী ১ জুন থেকে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.