আপনি যে দলই করুন অসৎ নেতৃত্বকে আগামীতে ভোট দিবেন না …. ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

20 October 2024, 1:01:55

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

বিগত সময়ে হাসিনা সরকারের অত্যাচারে জাতি আল্লাহকে দোষারোপ করা শুরু করে ছিল, মানুষ বলেতে শুরু করেছে স্বৈরাচার হাসিনা আর কত হত্যা, গুম, নির্যাতন ও জুলুম করলে আল্লাহ তার বিচার করবে। আমরা চেয়েছি হাসিনার পদত্যাগ কিন্তু আল্লাহ তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। গুম, খুন, লুট, জুলম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। পৃথিবীর কোন স্বৈরাচার চিরস্থায়ী হয়নি। বুক পেতে দেয়া মানুষকে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল। এ দেশের মানুষ মুক্তির জন্য বারবার আন্দোলন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ একবার স্বাধীন হয়েই তারা স্বাধীন। কিন্তু আমরা ১৯৪৭, ১৯৭১ সালে যুদ্ধ ও সংগ্রাম করে স্বাধীন হয়ে আমরা মানচিত্র ও পতাকা পেয়েছি। এ স্বাধীনতা আমাদের স্থায়ী হয়নি। ২০২৪ সালে হাজার-হাজার মানুষের জীবনের বিনিময়ে দেশ আবার স্বাধীন হয়েছে, তাতেও আমরা পুরোপুরি স্বাধীন নয়। আজকে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বেশী, আইনশৃংঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, বাংলাদেশ আজ বড় সংকটে। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা সৎ নেতৃত্বের সংকট। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর যারাই ক্ষমতায় এসেছে তারা মানুষের অধিকার হনন করে নিজেদের অর্থের পাহাড় গড়েছে। আমরা এদেশের মৌলিক পরিবর্তন করতে চাই। দল যে যাই করুক না কেন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু দলের পোষাক বদলে ৫৫ বছর পর দেশকে আবার সেই দুর্নীতি, চাঁদাবাজি, কানাডার বেগম পাড়ায় লক্ষ কোটি টাকা পাচার, বাস স্ট্যান্ড দখল ও টেন্ডারবাজি চাই না। আমরা দুর্নীতিকে না বলবো। আমরা চাই জাতি একটি বার ঐক্যবদ্ধ হবে। সবাই মিলে দেশকে একটি সৎ, যোগ্য দুর্নীতি মুক্ত ও মানুষের আমানত রক্ষাকারী একটি দলকে ক্ষমতায় বসিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়বে। আমরা এ সৎ নেতৃত্ব নাঙ্গলকোট থেকে শুরু করবো। আপনি যে দলই করুন অসৎ নেতৃত্বকে ভোট দিবেন না। হাজার-হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা সকল মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসবাদ কখনও গণতন্ত্র হতে পারেনা। যারা এর সাথে জড়িত তাদের নির্বাচন করার অধিকার থাকতে পারেনা। তারা যদি আবার ক্ষমতায় আসে তারা আবার স্বৈরশাসন কায়েম করবে। যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। জামায়াত নেতাদের বিচারের নামে হত্যায় যারা জড়িত সেই বিচারক ও তাদের পিছনে থেকে যারা ইন্দন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে শনিবার দুপুরে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসামির কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।
জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান ও পৌরসভা সেক্রেটারি হারুনুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ.কে.এম সারওয়ার উদ্দিন ছিদ্দিকী, জামায়াত নেতা ড. দেলোয়ার হোসাইন, কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী নজির আহাম্মদ, চট্টগ্রাম মহানগর পেশাজীবী পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, মিরপুর থানা আমীর আব্দুল মান্নান, লাকসাম শহর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌরসভা আমীর মাওলানা এস.এম মহি উদ্দিন, জামায়াত নেতা এস এম আমিনুল হক মাওলা, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট সদর সভাপতি তাহমিদ হোসাইন প্রমূখ।

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.