নাঙ্গলকোট উপজেলা জামায়াত কমিটি গঠন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রুকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে আমির নির্বাচিত হয়েছেন মাওলানা জামাল উদ্দিন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা নুরুল ইসলাম হাসান। শুক্রবার সকালে নাঙ্গলকোট উপজেলা জামায়াত কার্যালয়ে মজলিসে শুরা, কর্মপরিষদ ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দের সভায় সদ্য নির্বাচিত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নব মনোনীত সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান। এসময় নাঙ্গলকোট উপজেলা পুর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত এবং মনোনিত নেতৃবৃন্দের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান কুমিল্লা দক্ষিণ জেলা মজলিস শুরা সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন।
এর আগে গত ১৩ নভেম্বর বুধবার নাঙ্গলকোট উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ড. সৈয়দ সোরয়ার উদ্দিন সিদ্দিকী, অফিস সম্পাদক মিজানুর রহমান, লাকসাম পৌরসভা আমির জয়নাল আবেদীন। রুকন সম্মেলনে উপজেলার ১৭৯ জন রুকনের ভোটে মাওলানা জামাল উদ্দিন উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন। একই দিন জেলা নেতৃবৃন্দ নায়েবে আমির এস এম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এয়াছিনের নাম ঘোষণা করেন।
উপজেলা জামায়াত কমিটিতে বিভিন্ন বিভাগে মনোনীতরা হলেন, মানব সম্পদ ও আইন আদালত বিভাগে অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, শিক্ষক ফেডারেশন মাওলানা মাহবুবুল হক মজুমদার, শ্রমিক কল্যাণ ওমর ফারুক মিয়াজী, ওলামা ও আন্তধর্ম মাওলানা আবুল হাশেম মোল্লা, যুব ও প্রচার মাওলানা আব্দুল হান্নান, তালিমুল কোরআন মাওলানা তোফাজ্জল হোসাইন, সমাজ সেবা মাওলানা ইউনুছ ভূঁইয়া, প্রকাশনা ও নিরক্ষর মাওলানা খলিলুর রহমান, পেশাজিবী ইঞ্জিনিয়ার শাহজাহান, মসজিদ মিশন এ বি এম সিদ্দিকুর রহমান।
এ ছাড়াও জামায়াতে ইসলামী নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত আমিরগণ হলেন, রায়কোট উত্তর ইউনিয়নে মাওলানা আব্দুল মান্নান, মৌকরা এ বি এম ছিদ্দিকুর রহমান, ঢালুয়া মাওলানা আব্দুল হামিদ মজুমদার, দৌলখাঁড় মাওলানা আবুল কাশেম, জোড্ডা পূর্ব মাওলানা আব্দুল আহাদ মজুমদার, জোড্ডা পশ্চিম মাওলানা ফয়েজ উল্লাহ পাটোয়ারী, আদ্রা উত্তর মাওলানা ইউনুছ ভূঁইয়া, আদ্রা দক্ষিণ মাস্টার মফিজুর রহমান, মক্রবপুর ইউনিয়নে বেলাল হোসাইন। সভাপতি মনোনীত হয়েছেন বটতলি ইউনিয়নে আলী আকবর, সাতবাড়িয়া ডাক্তার ফয়েজ উলাহ মুন্না, পেরিয়া ইউনিয়নে প্রভাষক মাওলানা আহম্মদ উল্লাহ নোমান।
পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি আব্দুল করিম, নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ, সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসাইন প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
