নাঙ্গলকোটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নাঙ্গলকোটে (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বইমেলার আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলা মিনি হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা বিল্লাল হোসেন, মন্তলী হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য মাস্টার সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
