সচিব আবু তালেবকে সংবর্ধনা

23 February 2025, 11:50:21

নাঙ্গলকোট প্রতিনিধি –

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উদ্যোগে সচিব আবু তালেবকে সংবর্ধনা অনুষ্ঠান রবিবার সকালে উপজেলা মিনি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত ভূতাপেক্ষা সচিব আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন, রাজনীতিবিদ সমাজসেবক জামানস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বশিরুজ্জামান খান, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি সালাহ উদ্দিন স্বপন, রাজনীতিবিদ কাজী জামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, চৌকুড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওবায়দুল হক সহ উপজেলার বিভিন্ন স্কুল এন্ড কলেজের প্রধানগণ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.