উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
“ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে” এ প্রত্যাশা নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠান শুক্রবার সকালে উত্তর মাহিনী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো: ফয়েজ উল্লাহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাও: জাফর আহমদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম হাজারী, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ কাজী শাহ আলম, মাহিনী এনামিয়া লতিফিয়া মহিলা মাদ্রাসা সুপার মাও: আলীম উদ্দিন লতিফী, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যান পরিষদ সভাপতি ওমর ফারুক মিয়াজী, সমাজ সেবক এডভোকেট কাজী এনায়েত উল্লাহ , সমাজকল্যাণ পরিষদ উপদেষ্টা ইসহাক হাজারী, মীর হোসেন হাজারী, শাহজাহান খন্দকার, লুতফুর রহমান খন্দকার , খুরশিদ আলম ভূঁইয়া , শহিদ উল্লাহ হাজারী, সহ সাংগঠনিক সম্পাদক বাহারাইন প্রবাসী ইলিয়াস কাঞ্চন, উপদেষ্টা বেলাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: আব্দুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য আলমগীর ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন ।
সমাজকল্যাণ পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শাহিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা জসীম উদ্দীন বিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন, ইসমাঈল হোসেন পারভেজ, আবুল কালাম, শফি উল্লাহ, সবুজ হাজারী, আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, প্রবাসী ইমরান, সাখাওয়াত, মোহাম্মদ ফয়েজ, শামীম, শামসুল আলম প্রমুখ।
সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীলদের মধ্যে প্রবাসে অবস্থানরত একরামুল হক হাজারী, ইমাম হোসেন লিটন, হারুন হাজারী, মহিব উল্যাহ হাজারী, স্বপন হাজারী, আবুল কাশেম, সফিউল্যাহ লিটন, কামাল উদ্দিন, আলা উদ্দিন, কামাল উদ্দিন ফাহাদ ও প্রবাসে অবস্থানরত সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ১৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ২ জন অসহায়ের মাঝে চিকিৎসা খরচ বাবদ নগদ ৪০ হাজার টাকা ও একটি অসহায় পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়া বাবদ ১৫ হাজার টাকা বিতরণ করেন অতিথি বৃন্দ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
