ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে বট তলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন – চব্বিশের গণ-অভ্যুথানের পরাজিত শক্তি আর কিছু না পেরে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করে। আগামী ২৪ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে করে শাস্তি নিশ্চিত করতে হবে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
