নাঙ্গলকোটের মনতলী কলেজ ভবন সমপ্রসারন কাজের উদ্ভোধন

16 April 2026, 11:02:41

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটের মনতলী হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলা উর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের দ্নিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ২৪ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যায়ে নির্মিত দ্বিতীয় ও তৃতীয় তলা উর্ধ্বমুখী ভবন সম্প্রসারণের দ্বিতীয় তলা ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনতলী হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আমিনুল হক ভূঁইয়া, মনতলী হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো: মোস্তফা কামাল, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ হাছান, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মাহফুজুল আলম খন্দকার, মো৷ নুরুল ইসলাম, এয়াকুব আলী সোহেল, মামুন মজুমদার, হাফেজ মো: আব্দল্লাহ, গভর্ণিং বডি সদস্য মো: নিজাম উদ্দিন, রেজাউল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিক মজুমদার, কলেজ ও স্কুল শাখার শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো: এয়াছিন মজুমদার।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.