নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

25 May 2023, 11:09:50

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে পৌর সদরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করে যুবদল। নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে মিছিল শুরু করে আল্ট্রামর্ডাণ হাসপাতাল এলাকায় গিয়ে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম। গত সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল আহবায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর স্বাক্ষরে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদল আহবায়ক কমিটি প্রদান করা হয়। উপজেলা কমিটিতে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মনিরুল ইসলামকে আহবায়ক ও উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের কমিটি প্রদান করা হয়। পৌরসভা কমিটিতে পৌর যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার সজলকে আহবায়ক ও পৌরসভা যুবদল নেতা এনায়েত উল্লাহ কামালকে সদস্য সচিব করে ৩৩ সদস্যের কমিটি প্রদান করা হয়।

উপজেলা কমিটির যুগ্ম আহবায়করা হলেন, মোদাচ্ছের হোসেন লিটন, কলিম উল্লাহ, সাখাওয়াত হোসেন শাহিন, আব্দুল মমিন, সেলিম জাহাঙ্গীর মন্টু, জসিম উদ্দিন, শিহাব উদ্দিন খন্দকার, কাজী জসিম উদ্দিন, ইসমাঈল হোসেন মজুমদার, আলাউদ্দিন আল মাহমুদ কিরণ, কাজী ফয়সাল, এডভোকেট অহিদুল ইসলাম, হাবিবুল হক হাবিব, মনজুর আলম ও কমিটির অন্যান্যদের সদস্য করা হয়।

পৌরসভা কমিটির যুগ্ম আহবায়করা হলেন, মিজানুর রহমান টিপু, মনিরুজ্জামান মানিক, আলমগীর হোসেন, মহিন উদ্দিন, আব্দুল সাত্তার, ফারভেজ রানা, নাছির উদ্দিন পিন্টু, নেছার উদ্দিন বাবুল, বেলাল হোসেন মজুমদার, নুরুল ইসলাম সোহাগ, সাইফুল ইসলাম সবুজ, কামরুজ্জামান কামরুল, নূর আহম্মেদ ও কমিটির অন্যান্যদের সদস্য করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.