কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের
নাসির উদ্দীন চৌধুরী –
কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন কুমিল্লা বাতাইছড়ি পাকামুড়া এলাকা আবদুল লতিফের ছেলে সোহাগ (৩৫) ও তার ছেলে সিএনজি অটোরিকশা চালক সোহেল (১৪)।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, ওই সিএনজি অটোরিকশাটি রেললাইন পার হয়ে বিজয় পুর বাজারের দিকে আসছিল। এ সময় চলন্ত মহানগর ট্রেনের সাথে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশাটি আটকে যায়। পরে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি দাড়ালে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা থেকে বাবা ছেলে কে স্থানীয় লোকজন উদ্ধার করে। এতে সিএনজিতে থাকা বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলে মারা যায়।
এদিকে খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
