নাঙ্গলকোটে বিআরটিএ’র অভিযান ৪ সিএনজি জব্দ ১০হাজার টাকা জরিমানা

20 September 2023, 11:06:26

নাঙ্গলকোট প্রতিনিধি:

বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা অফিসের তত্বাবধায়নে মঙ্গলবার সকালে জেলার নাঙ্গলকোট উপজেলার পৌরসদরের লোটাস চত্ত্বর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক। অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় ও ৪টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিক্সাকে ডাম্পিং এর জন্য থানায় প্রেরণ করা হয়। অভিযান পরিচালনা কালে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহকারী পরিচালক আব্দুল মান্নান, বিআরটিএ বিভিন্ন কর্মকর্তা ও নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক কামাল হোসেন এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক বলেন, অবৈধ যানবাহন চালকদের হুশিয়ার করতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। যে সকল যানবাহনের রেজিষ্ট্রিশন নেই সেগুলো আটক করতে এখন থেকে নিয়মিত বিআরটিএ অভিযান অব্যাহত থাকবে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.