নাঙ্গলকোটে ঢিলে ঢালা হরতাল পালিত
নাঙ্গলকোট প্রতিনিধি-
বিএনপি’র ডাকা রোববার সারাদেশে সকাল – সন্ধ্যা হরতালের সমথর্নে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি পেলে সড়ক অবরোধের চেষ্টা করে বিএনপি সমর্থিত নেতা কর্মীরা। তবে পুলিশ ,ছাত্রলীগ, যুবলীগের তৎপরতায় তারা কোথায়ও বেশিক্ষণ টিকতে পারেনি।
অপরদিকে হরতালের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বাঁধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নাঙ্গলকোটে ঢিলে ঢালা ভাবে পালিত হয়েছে।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে সড়কে যানবহন চলাচল কম ছিল।
উপজেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে হরতাল পালনের চেষ্টা করেন নেতাকর্মী। তবে পুলিশের তৎপরতা হরতাল সমর্থকরা কোথাও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি।
অন্যদিকে শান্তি সমাবেশের অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ উপজেলার বিভিন্ন স্থানে মোটর সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল করেছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, জনগণের জান মালের নিরাপত্তায় উপজেলার বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে, এবং পুলিশের মোবাইল টিম কাজ করছে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
সম্পাদকঃ মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
ঠিকানাঃ ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা- ১০০০,মোবাইল: ০১৭১৫ ২৫২৩২৫, ইমেইল: sangbadprotikhan1@gmail.com
