একই দিন আ’লীগের পাল্টা-পাল্টি সমাবেশ

6 November 2023, 9:05:40

নাঙ্গলকোট প্রতিনিধি-

বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা আ’লীগের দুই

গ্রুপের পাল্টা-পল্টি শান্তি মিছিল ও সমাবেশ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার, মফিজুর রহমান হক, সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাছান ভূঁইয়া বাছির, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আলমগীর, হুমায়ুন কবীর মজুমদার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অপর দিকে, সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু এআইপি, যুগ্ম আহবায়ক এম এ করিম মজুমদার, ভাইস- চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, মিজানুর রহমান, পৌর মেয়র আব্দুল মালেক, ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য ২০২২ সালের ৩ ডিসেম্বর উপজেলা আ’লীগের উদ্যোগে এ আর হাই স্কুল মাঠে আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিবের স্বাক্ষরে উপজেলা চেয়ারম্যান শামছুউদ্দিন কালুকে সভাপতি, ভাইস-চেয়ারম্যান আবু ইউছুপ ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে ২৯ জনের কমিটি ঘোষণা করা হয়। চার মাস না যেতেই চলতি বছরের ২৬ মার্চ পূর্বের কমিটি বিলুপ্ত করে অধ্যক্ষ আবু ইউসুফকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামীলীগ সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।

নতুন করে গত ২ নভেম্বর রফিকুল হোসেনকে আহবায়ক ও অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়াকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জেলা কমিটি।

১১ মাসের ব্যবধানে তিনবার কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বিরাজ করছে। বারবার কমিটির ভাঙ্গা গড়া নিয়ে জনগণের মাঝে হাস্য রসের সৃষ্টি হয়েছে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.