Thursday 16 April, 2026

ওয়াসা গঠনে অনুমোদন পেল কুমিল্লা সিটি কর্পোরেশন

16 August, 2023 12:57:29

ডেক্স রিপোর্ট-

কুমিল্লা সিটি কর্পোরেশনে পরিবেশবান্ধব টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্য সম্মত পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে নগরীতে পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠনে অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দেন।

এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের সাথে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে একমত বিনিময় সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন ও সিটি মেয়র আরফানুল হক রিফাত আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমরা অনেক আগে থেকেই কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন নিয়ে পরিকল্পনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও এলজি আরডি মন্ত্রী কে ধন্যবাদ জানাই – তারা কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নে ওয়াসা গঠনের অনুমতি দিয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়াসা গঠনের অনুমোদন পেয়েছে। আমরা আগামী ১৬ তারিখ সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানাবো। এ ব্যাপারে আমাদের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের সাথে আলোচনা করে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ওয়াসা যে কুমিল্লার মানুষের কি কাজে লাগবে তা গঠনের পর বুঝা যাবে। এটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ এবং পয়নিষ্কাশনের সম্পূর্ণ বিষয়টি দেখবে ওয়াসা।
এর আগে ২২ জুলাই কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিষয়ক একটি আলোচনা সভায় কুমিল্লা সিটিতে ওয়াসা গঠনের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় বলে জানান এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তখন তিনি বলেন, কুমিল্লায় সুয়ারেজ সিস্টেম করতে হবে। এজন্য কুমিল্লায় ওয়াসা করতে হবে। এ ব্যাপারে ফাইল সিগনেচার করে মাননীয় প্রধানমন্ত্রী কাটছে পাঠানো হয়েছে কুমিল্লাতে ওয়াসা করার জন্য। আমি একটি প্রজেক্ট নিয়েছি, প্রায় ২০/২২ হাজার কোটি টাকার। কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোটসহ ফেনী, নোয়াখালী, মিরসরাই শিল্প এলাকায় পানি নেয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আপনারা ওয়া আশা করার উদ্যোগ নেন- আমি এডিবি, জাইকা অথবা বিশ্ব ব্যাংকের কোন সহায়তা প্রকল্প এখানে ব্যবস্থা করে দিব। সদরের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সাথে আলাপ-আলোচনা করে আপনারা এই সিদ্ধান্ত নেন।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০