দাখিল পরীক্ষায় নাঙ্গলকোটে শিক্ষক কন্যার সফলতা | সংবাদ প্রতিক্ষণ

দাখিল পরীক্ষায় নাঙ্গলকোটে শিক্ষক কন্যার সফলতা

17 August 2026, 9:05:05

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে নাঙ্গলকোটে শিক্ষক কন্যা হুমায়রা আকতার হিমু সাফলতা অর্জন করেছেন। সে নাঙ্গলকোটের মৌকারা দারুসুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে গোল্ডেন জিপি ৫ অর্জন করেছে। তার এমন সাফল্যে পরিবার, মাদ্রাসা ও আত্মীয়-স্বজনের আনন্দের সৃষ্টি হয়েছে। মাদরাসা ও পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়রা নাংগলকোট মাদরাসাতুল ফালাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল হাসেমের কন্যা। ছোট বেলা থেকে লেখা পড়ার প্রতি তার আগ্রহ, নিয়মিত চর্চা, তার সাফলতার পিছনে বড় ভূমিকা রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। হুমায়রা বলেন গোল্ডেন জিপি এ ৫ পাওয়ায় আমি খুব আনন্দিত। এ সাফল্যের জন্য আমি বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। তাদের উৎসাহ ও সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগিয়েছে। ভবিষ্যতে আমি আরো ভালো ফলাফল করে পরিবার ও দেশের কল্যানে কাজ করতে চাই। তার পিতা মাওলানা আবুল হাশেম বলেন, হুমায়রা তার ধারাবাহিক সাফল্য ধরে রেখে নিজে জীবনে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আমি সকলের নিকট তার জন্য দোয়া কামনা করি।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত