Sunday 31 May, 2026

কুমিল্লা ১০ আসনে বাংলাদেশ কংগ্রেসের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

28 December, 2023 11:24:17

স্টাফ রিপোর্টার-

৭ জানুয়ারী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ ( নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই)  আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির দলীয় মনোনীত (ডাব) প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বাধা প্রদান, প্রচার মাইক ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কামারুজ্জামান বাবলু।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নাঙ্গলকোট  রেলক্রসিংয়ের পুর্ব পাশে নির্বাচনবিরোধী মিছিল নিয়ে আসা বিএনপির নেতা- কর্মীরা ডাব প্রতীকের প্রচার গাড়ী ও প্রচারণার কাজে থাকা কর্মীদের  মারধর এবং মাইক ও সিএনজি ভাঙচুর করে। এসময় দুজন আহত হয়।

আহতরা হলেন, উপজেলার মৌকারা ইউনিয়নের বেরুই গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র ওমর ফারুক (৪০) ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন ঝাটিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র নয়ন মিয়া (৩৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০