Tuesday 15 September, 2026

নাঙ্গলকোটে মতবিনিময় সভায় কুমিল্লার নবাগত জেলা প্রশাসক

জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়

25 September, 2023 5:59:16

তাজুল ইসলাম-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও অংশীজনের মতবিনিময় সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ উপহার দিতে আমাদের সকলকে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশকে স্বাধীন করেছেন। তিনি আরো বলেন, এখানকার মানুষ সুন্দর মনের অধিকারী।

নাঙ্গলকোট উপজেলা উপ সহকারী কৃষি অফিসার জোনায়েদ হাসানের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামছুউদ্দিন কালু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, অর্থমন্ত্রীর একান্ত সচিব কে.এম রতন সিংহ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া ,নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এ.এফ.এম শোয়ায়েব, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমূখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০