Sunday 31 May, 2026

তফসিল ঘোষণায় নাঙ্গলকোটে আওয়ামীলীগের আনন্দ মিছিল

16 November, 2023 12:23:55

তফসিল ঘোষণায় নাঙ্গলকোটে আওয়ামীলীগের আনন্দ মিছি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা হওয়ায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল বুধবার রাতে আনন্দ মিছিল করেছে। উপজেলা সদরের লোটাস চত্বর থেকে মিছিলটি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুফিয়া ম্যানশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর এমরান বাহার, পৌরসভা ছাত্রলীগ সাবেক সভাপতি ইউসুফ, উপজেলা ছাত্রলীগ নেতা ওবায়েদুল হক, মৌকরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, হেসাখাল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এয়াকুব আলী রায়হান, যুবলীগ নেতা ইউনুস মিয়া নোমান, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা বেছু, শাহজাহান, ছাত্রলীগ নেতা ফয়সাল, শাওন প্রমুখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০