নাঙ্গলকোটে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত
নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুল হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা: জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান, উপজেলা যুবলীগ নেতা ইউনুস নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সদস্য সচিব ইলিয়াস মিয়া শাহীন, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক, রাহাত, বেছু, বুলু প্রমূখ।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
