Thursday 30 July, 2026

নাঙ্গলকোটে আরডিএফ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

14 October, 2024 11:36:07

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংগঠন রায়কোট ডেভেলপমেন্ট ফ্রেন্ডশিপ “আরডিএফ” এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার মন্তলী হাই স্কুল এন্ড কলেজ, মন্তলী রহমানিয়া ফাজিল মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৭শত ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৭৫ জন কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।


বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, আরডিএফ ছাত্র ফোরাম মুখপাত্র মাওলানা জাফর আহমদ মজুমদার, মন্তলী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল, নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, ইক্বরা মডেল স্কুল প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম মোল্লা, মন্তলী হাই স্কুল সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, আরডিএফ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম মজুমদার, সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাহফুজ আজিম, নাঙ্গলকোট প্রেস ক্লাব সদস্য সাইফুল ইসলাম, আরডিএফ ছাত্র ফোরাম সভাপতি ও কেন্দ্র সচিব সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আরডিএফ উপদেষ্টা নিজাম উদ্দিন, ডা: ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলম মানিক, মাসুম বিল্লাহ হাজারী, সাবেক ছাত্র ফোরাম সভাপতি এমআই জাহিদ, আরডিএফ ছাত্র ফোরম সহ-সভাপতি নূরুন নবী রিয়াদ, ইয়াহিয়া খন্দকার, নূর হোসেন, সাধারণ সম্পাদক জাফর আহমেদ আপন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কার্যকরী সদস্য ডা: তারেক, সজীব, রাকিব, জীবন প্রমূখ।
২০১৭ সালে আরডিএফ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা মূলক কাজ করে আসছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সংগঠনটি ব্যাপক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০