নাঙ্গলকোটে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, হত্যার হুমকি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামে ৫৪ বছর পূর্বে জমি ক্রয় করে পরবর্তীতে বিএস খতিয়ান ও দখল মূলে মালিক থাকার পরও প্রতিপক্ষের দখল চেষ্টায় আদালতের শরণাপন্ন হন মালিক সৈয়দ আহমেদ। আদালতে গিয়েও জমি দখলকারীদের দখল চেষ্টা ও হুমকি ধামকি থেকে রেহাই পায়নি সৈয়দ আহমেদ ও তার পরিবার। সৈয়দ আহম্মেদের মামলার প্রেক্ষিতে আদালত জমিটিতে ১৪৫ ধারা জারি করলেও তা মানছেনা প্রতিপক্ষ গান্দাছি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর, মৃত রমিজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া, হেলাল মিয়া, মনজু বেগম, হাসিনা বেগম, মৃত আবুল হাশেমের ছেলে আব্দুর রাজ্জাক, আবুল কাশেমের ছেলে লিটন, মামুন মিয়া, মৃত মক্রম আলীর ছেলে আবুল বাশার, জাফর আহম্মেদ। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জমিটি দখল করে খড়ের গাদা ও পিলার স্থাপন করে। এসময় সৈয়দ আহমেদ, নজির আহমেদ, ছালেহ আহম্মেদ ও তাদের পরিবার বাধা দিলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় ও হত্যার হুমকি দেয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সৈয়দ আহমেদ বলেন, আমার পিতা মরহুম মোকসেদ আলী একই বাড়ির মক্রম আলী থেকে ১৯৭২ সালে ৫২ শতক জমি ক্রয় করে। জমিটিতে আমরা ৫৪ বছর দখল থাকার পর এখন বিক্রেতা মক্রম আলীর ওয়ারিশগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জমি দখল করার চেষ্টা করছে। আমরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমাদের উপর হামলা করে এবং হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে জানতে প্রতিপক্ষের বাড়িতে গেলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে বিবাদমান সম্পত্তিতে সকল কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দিয়েছি এবং উভয় পক্ষকে তাদের কাগজপত্র আদালতের কাছে উপস্থাপন করতে বলেছি।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত